সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৬:১৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

সরকারি নিবন্ধন পেল কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৭
শেয়ার: mail
সরকারি নিবন্ধন পেল কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সরকারি নিবন্ধন (রেজিস্ট্রেশন) লাভ করেছে। এর মাধ্যমে সংগঠনটি রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

সংগঠন সূত্রে জানা যায়, সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে অবহেলিত যুবসমাজ ও নারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। বর্তমানে ৪০ জন সদস্যের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে পরিচালিত সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিবন্ধন পাওয়ার ফলে ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী এম এ নকিব নাছরুল্লাহ্ বলেন, “আমাদের দীর্ঘদিনের লক্ষ্য ছিল একটি সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে তরুণদের নিয়ে কাজ করা। সরকারি নিবন্ধন পাওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।”

নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, সরকারি নিবন্ধন পাওয়ার ফলে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন ভবিষ্যতে এলাকার যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এম এ নকিব নাছরুল্লাহ্ আরও বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে চাই। আগামী দিনেও সমাজের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।”

সংগঠনটির সরকারি নিবন্ধন লাভে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সরকারি নিবন্ধন পেল কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন

বিস্তারিত কমেন্টে