সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:২৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণ আরও সহজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণ আরও সহজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সপ্তাহে সাতটি সরাসরি ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার জানান, মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান সপ্তাহে দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। ফলে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সরাসরি মালদ্বীপে যাতায়াতের সুযোগ রয়েছে।

শিউনিন রশীদ বলেন, ভালো কোনো পর্যটন গন্তব্যে পৌঁছানো সহজ হওয়া উচিত। বাংলাদেশ থেকে বর্তমানে মালদ্বীপে ভ্রমণ বেশ সুবিধাজনক।

মালদ্বীপকে শুধু বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটিতে বিলাসবহুল রিসোর্টের পাশাপাশি সাফারি বোট ও স্থানীয় দ্বীপগুলোর গেস্টহাউস রয়েছে। তুলনামূলক কম খরচে এসব গেস্টহাউসে অবস্থান করে স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতির কাছাকাছি থেকে দেশটি ঘুরে দেখার সুযোগ রয়েছে।

বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার কথাও তুলে ধরেন হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের আগে থেকে ভিসার জন্য আবেদন করার প্রয়োজন নেই। ফলে টিকিট বুক করে সহজেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করা যায়।

শিউনিন রশীদ জানান, পর্যটক আগমনের দিক থেকে মালদ্বীপে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৯তম। গত তিন বছর ধরে বাংলাদেশি বাজারে সক্রিয়ভাবে মালদ্বীপ কাজ করছে। দুই দেশের মানুষের যোগাযোগ ও বন্ধুত্ব বাড়াতেও পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।

এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মালদ্বীপের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশটির বেসরকারি ট্যুর অপারেটর জাহা ট্রাভেলসের সঙ্গে অংশীদারত্বের কথাও জানান হাইকমিশনার। এর মাধ্যমে বাংলাদেশি পর্যটকেরা ঢাকায় বসেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বলে জানান তিনি।

মধুচন্দ্রিমা, পারিবারিক ছুটি, অ্যাডভেঞ্চার কিংবা স্বল্প সময়ের অবকাশ—বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানান শিউনিন রশীদ। একই সঙ্গে মেলায় দেশটির প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পর্যটনবিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণ আরও সহজ

বিস্তারিত কমেন্টে