সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:০৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম আর নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম আর নেই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আমীরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কামাল আহমেদ এবং ‘ছোটদের সময়’ সম্পাদক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর বেলা ১টা ৩০ মিনিটে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানো হবে। সেখানে জানাজা শেষে বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত সাংবাদিক সাইফুর রহমান এবং মা আনজিরা খাতুন। খ্যাতিমান শিশুসাহিত্যিক হাবীবুর রহমান ছিলেন তার বড় চাচা। শৈশবে পরিবারে তার ডাকনাম ছিল ‘টুলু’। কৌতুকপ্রিয়, আড্ডাবাজ ও ভ্রমণপিয়াসী এই সাহিত্যিক বিশ্বের বহু দেশ ঘুরে বেরিয়েছেন।

বাংলা শিশুসাহিত্যের অনন্য এই রূপকার দুই শতাধিক গ্রন্থের রচয়িতা। জাদুকরী ছন্দ ও স্বাতন্ত্র্যসূচক লেখনী দিয়ে তিনি কয়েক প্রজন্মের পাঠকের হৃদয় জয় করেছেন। আমৃত্যু তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়া দেশে-বিদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তার প্রয়াণে শিল্প, সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম আর নেই

বিস্তারিত কমেন্টে