শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:২০

আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক ও রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ শেষে রেলবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, সাবেক সহসভাপতি শওকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সুজন, মূলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, বুধবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলেও কাউকে পাননি। পরে সেখানে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিস্তারিত কমেন্টে