পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদকে আবারও বদলি করা হয়েছে। এবার তাঁকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১৪ অক্টোবর এ বদলির আদেশ জারি করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মাৎ খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমানকে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলী উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী আদেশে তাঁকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পদায়ন করা হলো।
৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফয়সাল মাহমুদ ঢাকার স্থায়ী বাসিন্দা। ২০২৫ সালের ১৫ অক্টোবর পদোন্নতি পেয়ে তিনি চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি ভূমি প্রশাসনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
অন্যদিকে চাটমোহরে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মো. মজিবুর রহমান। তিনি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে মো. মজিবুর রহমান চাটমোহরের ভূমি প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবেন।
kalprakash.com/IM