শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে তিনটি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্পের প্রস্তাবিত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ উদ্যোগের সঙ্গে রয়েছেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ তৌসিফুর রহমান রাফা।

জাতীয় সংসদ থেকে প্রাপ্ত প্রকল্পের তালিকা অনুযায়ী, বাউফল উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের আওতায় ধুলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনটি বক্স কালভার্ট নির্মাণের প্রস্তাব রয়েছে।

প্রকল্প তালিকায় ধুলিয়া ৫ নম্বর ওয়ার্ডে কানু হাজী বাড়ির সামনে ২ মিটার দৈর্ঘ্যের, ৯ নম্বর ওয়ার্ডে রিজু মোল্লার বাড়ির পূর্ব পাশে ৮ মিটার দৈর্ঘ্যের এবং ৪ নম্বর ওয়ার্ডে কালীমন্দিরের পাশে ২ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। তালিকায় প্রকল্প তিনটির সম্ভাব্য ব্যয় যথাক্রমে ৮ লাখ, ৪০ লাখ ও ৮ লাখ টাকা উল্লেখ রয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ তৌসিফুর রহমান রাফা বাউফলের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সেলিমা রহমানকে ধন্যবাদ জানান তাঁর আবেদনে সাড়া দেওয়ার জন্য।

রাফা তাঁর পোস্টে লেখেন, ‘ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাউফলের সাবেক সংসদ সদস্য জনাব শহিদুল আলম তালুকদার এবং বিশেষ ধন্যবাদ সেলিমা রহমান এমপি মহোদয়কে আমার মতো ক্ষুদ্র মানুষের এই আবদারটুকু রাখার জন্য। আশা করি, এই তিনটি প্রকল্প বাস্তবায়ন হলে ওই এলাকার প্রত্যেকটি মানুষ উপকৃত হবেন।’

তিনি আরও আশা প্রকাশ করেন, ধুলিয়ার বেড়িবাঁধ বাস্তবায়নেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর ভূমিকা রাখবেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি কমবে। একই সঙ্গে ধুলিয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প

বিস্তারিত কমেন্টে