বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২০:৪০
শিরোনাম
● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু ● বান্দরবানে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে নিরাপত্তার আশ্বাস ● তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু ● বান্দরবানে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে নিরাপত্তার আশ্বাস ● তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি

বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু

ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৮
শেয়ার: mail
বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু

বরগুনায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাহিদুল ইসলামের মৃত্যুর পর ইজিবাইকচালক বাবলুও মারা গেছেন।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত বাবলু বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী এলাকার আবদুল লতিফ খানের ছেলে।

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে তাহিদুল ইসলামসহ অন্য যাত্রীদের নিয়ে বরগুনা থেকে কুমড়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন ইজিবাইকচালক বাবলু। পথে সোনার বাংলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তাহিদুল ইসলাম নিহত হন। এ সময় ইজিবাইকচালক বাবলুসহ আরও পাঁচজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবলুর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু

বিস্তারিত কমেন্টে