বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নেতা অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে বরিশাল ইসলামিয়া কলেজে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, অধ্যক্ষ ইউনুস খান ছিলেন সততা, আদর্শ ও ন্যায়নীতির প্রতীক।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।