বাংলাদেশ ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পচা-বাসি খাবারের সঙ্গে পোকা-মাকড়, জরিমানার পর বন্ধ হোটেল

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে দুটি রেস্তোরাঁকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নানা অনিয়মের কারণে ‘সী বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পতেঙ্গা সৈকত এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ‘সী বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে পচা-বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি, রান্নাঘরে পোকামাকড়ের উপস্থিতি, বিড়ালের অবাধ বিচরণ এবং অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে আরও বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে জনস্বার্থে ও খাদ্যের মানোন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে একই দিনে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ‘চাটগাঁও রান্নাঘর’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম) কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া টুরিস্ট পুলিশ ও পতেঙ্গা থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকস দলও অভিযানে অংশ নেয়।

বুধবার, ২৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

পচা-বাসি খাবারের সঙ্গে পোকা-মাকড়, জরিমানার পর বন্ধ হোটেল

প্রকাশিত: ১২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬