বাংলাদেশ ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। নতুন বাজেটে রাজ্যের বিভিন্ন এলাকায় তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলার কাছাকাছি অবস্থিত।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদা জেলায় নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে। একই সঙ্গে কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজও এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

নতুন সরকারের প্রথম বাজেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। বিমান পরিবহন খাতকে আরও শক্তিশালী করতে নতুন অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান সুবিধার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরে বিমানবন্দর উন্নয়ন ও নির্মাণ প্রকল্পে ১০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। সরকারের দাবি, নতুন বিমানবন্দরগুলো চালু হলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।

এদিকে সবচেয়ে আলোচিত ঘোষণা এসেছে কলকাতার জন্য দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়ে। যাত্রীচাপ ক্রমাগত বাড়তে থাকায় বিদ্যমান বিমানবন্দরের ওপর নির্ভরতা কমাতে কল্যাণীর কাছাকাছি এলাকায় নতুন বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রায় এক হাজার থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে কলকাতা ও আশপাশের অঞ্চলে বিমান চলাচলের বাড়তি চাহিদা সামাল দিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে রাজ্য সরকার।

বিশেষজ্ঞদের মতে, নতুন বিমানবন্দরগুলো বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণাঞ্চলের আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকাগুলোর বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সোমবার, ২২ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

প্রকাশিত: ০৫:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬