বাংলাদেশ ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মদ্যপান ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ: ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান করে অসামাজিক আচরণ এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গালমন্দ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং ওসির তাৎক্ষণিক অপসারণের দাবিতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মোংলা পৌর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মোংলা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ জুন রাতে মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান অতিরিক্ত মদ্যপান করে মাতলামি ও অসামাজিক আচরণ করেন। ওই অবস্থায় তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালমন্দ করেন এবং কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত ও হেনস্তা করেন।

বিএনপি নেতাদের দাবি, মদ্যপ অবস্থায় ওসি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি আওয়ামী লীগ করেছি, আমি ১৭ বছর আওয়ামী লীগ করেছি।” এরপর তিনি বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসামাজিক, পক্ষপাতমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ওসি আতিকুর রহমানকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল, পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, পৌর যুবদল নেতা রতন মাহমুদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে ১৭ জুন রাতের ঘটনা, মদ্যপান এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনা মদ্যপান, গালমন্দ বা রাজনৈতিক পরিচয় দেওয়ার সব অভিযোগই ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের নিয়মিত দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাজ করতে গিয়ে একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লেগেছে। সে কারণেই তারা ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

kalprakash.com/SAS

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মদ্যপান ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ: ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬