বাংলাদেশ ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ট্রাম্পকে দেওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি, তীব্র সমালোচনা

সংগৃহীত ছবি

ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ ঘিরে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। পুরস্কারটি বাতিলের দাবি জানিয়েছে নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এনএফএফ)।

সোমবার (২৭ এপ্রিল) উয়েফার ৫০তম সাধারণ সভায় এনএফএফ এই দাবি তোলে। সংস্থাটির প্রধান লিসে ক্লেভনেস বলেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার উচিত নয় রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়া।

তিনি আরও বলেন, এমন ধরনের পুরস্কার প্রদানের বিষয়টি নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠানের হাতে থাকা উচিত, যেমন নোবেল ইনস্টিটিউট।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পকে এই ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়।

বিশ্লেষকদের মতে, ক্রীড়া ও রাজনীতির সীমারেখা নিয়ে এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে এবং ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পকে দেওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি, তীব্র সমালোচনা
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে দেওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি, তীব্র সমালোচনা

প্রকাশিত: ০২:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬