বাংলাদেশ ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ইয়াবা সেবন করা অবস্থায় বিজিবির হাতে ইয়াবাসহ দুজন আটক

ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটির লংগদুতে মাদকদ্রব্য ইয়াবা সেবনের সময় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির হাতে আটক হয়েছেন দুই যুবক।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের মোকসেদুলের ফার্মেসিতে বাবা সেবন করার সময় দুজনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, তারা দুজন ফার্মেসিতে বসে মাদক সেবন করছিলেন। এ অবস্থায় খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

স্থানীয়রা জানান, আটক দুজনের মধ্যে একজন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬)। অন্যজন চৌমুহনী বাজারের ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)। তাদের দুজনের বিরুদ্ধেই আগে থেকে নারী কেলেঙ্কারি ও মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে ঘটনার পরপরই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সদস্য সচিব তানজির আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীমকে ছাত্রদলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।

লংগদু থানা পুলিশ জানায়, এক পিস ইয়াবাসহ মাদক সেবনকারী দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

সচেতন সমাজের প্রতিনিধিরা দাবি করেন, শুধু গ্রেফতারেই সীমাবদ্ধ না থেকে মাদকের উৎস খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

তাদের মতে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে এলাকাকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ইয়াবা সেবন করা অবস্থায় বিজিবির হাতে ইয়াবাসহ দুজন আটক
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ইয়াবা সেবন করা অবস্থায় বিজিবির হাতে ইয়াবাসহ দুজন আটক

প্রকাশিত: ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬