ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন আজ।
দলের সূত্র অনুযায়ী, গত দুই দিনে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কার্যক্রম উদ্বোধন করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হচ্ছে, যা পরবর্তীতে ফেরতযোগ্য নয়।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা ৫০টি। প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
সে অনুযায়ী, বিএনপি ও তার জোট মোট ৩৬টি সংরক্ষিত নারী আসন পেতে পারে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























