বাংলাদেশ ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পল্টন থানা ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পল্টন থানার উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর পুরানা পল্টন কলেজে এ উৎসবের আয়োজন করা হয়।

পল্টন থানা সভাপতি আয়মান মাহমুদ ফরায়জীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ খান।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় মৌসুমী ফলের পুষ্টিগুণ, জনস্বাস্থ্য রক্ষায় ফলভিত্তিক খাদ্যাভ্যাসের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত দেশীয় ফল গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের আহ্বান জানান।

এ সময় কলেজের শিক্ষার্থীসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমী ফল পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পল্টন থানা ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬