বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারী বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখা।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার নেতাকর্মীরা সমবেত হন। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু হাসান আকন্দ, জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস আলম ফিরোজ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডল, সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাইফুল ইসলাম হত্যাকাণ্ড একটি নৃশংস ও নিন্দনীয় ঘটনা। তারা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রবল বর্ষণ উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত রোববার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম নিহত হন। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬