বাংলাদেশ ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এনজিও সমূহের আয়োজনে সিভিল সার্জন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন, নওগাঁ বিএমএ-এর সভাপতি প্রফেসর ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের জন্য এর তাৎপর্য বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশিত: ০৮:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬