বাংলাদেশ ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। ছবি: সংগৃহীত

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য খাতে কাজ করা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

১৯৪৬ সালে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রে সম্মেলন ডাকার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই আইন কার্যকর হওয়ায় এ দিনকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয় যা সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

উদযাপনের অংশ হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে। সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশন ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনার আয়োজন করেছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ
জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ

প্রকাশিত: ১২:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬