বাংলাদেশ ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

ইউনাইটেড ইন হিউম্যানিটি প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণিল ব্যানার ও প্ল্যাকার্ডসহ ইউনিট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিট লেভেল অফিসার মো. আসশাদুল হায়দার চৌধুরী প্রমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

যুব কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত যুব প্রধান ওয়াহিদুল ইসলাম নোবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সাবেক যুব প্রধান মোমেন চৌধুরী।

অনুষ্ঠানে উপ-যুব প্রধান, কার্যকরী কমিটির বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানসহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক থানজামা লুসাই বলেন, মানবসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। বিশ্বের সবচেয়ে বড় মানবিক নেটওয়ার্ক হিসেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি মানবিক কার্যক্রমের মাধ্যমে বান্দরবান রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও শৃঙ্খলভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

প্রকাশিত: ১১:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬