বাংলাদেশ ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রাঙামাটি জেলা তাঁতীদলের সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় রাঙামাটি শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই জাল স্বাক্ষরের মাধ্যমে একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে রাঙামাটি জেলা তাঁতীদলের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি জানার পর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। একই সঙ্গে তার স্বাক্ষর জালিয়াতি করে কমিটি অনুমোদনের অভিযোগও তোলা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘোষিত কমিটিতে এমন একজনকে সভাপতি করা হয়েছে, যিনি নারী কেলেঙ্কারির অভিযোগে ২৮ মে ২০২৫ সালে রাঙামাটি জেলা বিএনপি থেকে বহিষ্কৃত হন। সেই বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার হয়নি বলেও দাবি করেন নেতারা।

তাঁতীদল নেতারা অভিযোগ করেন, এ ধরনের বিতর্কিত কমিটি গঠনের ফলে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ওই কমিটি বাতিল ঘোষণা এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রাঙামাটি জেলা তাঁতীদলের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬