বাংলাদেশ ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল Logo একাধিক নায়িকার সঙ্গে প্রেম, বিতর্ক আর টানাপোড়েন—সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনের গল্প Logo অবশেষে ক্যামেরার সামনে আনুশকা শর্মা, চেহারা বদল নিয়ে প্লাস্টিক সার্জারি গুঞ্জন Logo বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়, গুজব না ছড়ানোর অনুরোধ Logo তামিমের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন সাকিব আল হাসান

বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া।

বৃহস্পতিবার (৭ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা, মানবিক উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এছাড়া রোহিঙ্গা সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে জাপান ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের পুনর্বাসনে সহায়তার আহ্বান জানান।

অন্যদিকে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা

বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক

প্রকাশিত: ০৪:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬