বাংলাদেশ ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

চিতলমারীতে প্রকাশ্যে দোকানিকে কুপিয়ে হত্যা, আটক অভিযুক্ত

সংগৃহীত ছবি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আমের জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) সকাল আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার হিজলা বাজারসংলগ্ন বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের মৃত ছরো মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে বায়েজিদ ইজারাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাদশা ইজারাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে বায়েজিদ ইজারাদার মোজাহিদ মোল্লার দোকান থেকে একটি আমের জুস কেনেন। পরে তিনি জুসটির মেয়াদ নেই দাবি করে দোকানি মোজাহিদকে সেটি খেয়ে দেখতে বলেন। মোজাহিদ মোল্লা জুস হাতে নিয়ে পান করার মুহূর্তে অভিযুক্ত বায়েজিদ তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গলায় এলোপাতাড়ি কোপ দেন। এতে মোজাহিদের গলার অধিকাংশ অংশ কেটে যায়। পরে আরও একটি কোপে তার মুখের পাশেও গুরুতর জখম হয়।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভাতিজা মোমিন মোল্লা জানান, তার হাতে হাসুয়া দেখে আমরা ভেবেছিলাম হয়তো মাঠে কাজ করতে যাবে। কেউ বুঝতেই পারিনি সে হঠাৎ এভাবে হামলা করবে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানে করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তিনি মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আমি নিজেও সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি এবং হাসপাতালে গিয়েছি। প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত বায়েজিদ ইজারাদারকে গণপিটুনি দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যা মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

চিতলমারীতে প্রকাশ্যে দোকানিকে কুপিয়ে হত্যা, আটক অভিযুক্ত

প্রকাশিত: ১১:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬