বাংলাদেশ ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

ট্রাম্পের ওপর চাপ বাড়াতে নতুন উদ্যোগ ডেমোক্র্যাটদের, সিনেটে ফের ভোটের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতি ও যুদ্ধ-সংক্রান্ত সিদ্ধান্তের ওপর চাপ বাড়াতে আবারও উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। দলটির সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, চলতি সপ্তাহে তারা ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ নিয়ে ষষ্ঠবারের মতো ভোটে যেতে বাধ্য করবেন।

শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ৬০ দিন ধরে চলা বেপরোয়া ও অজনপ্রিয় এই যুদ্ধের পরও রিপাবলিকানরা কি ট্রাম্পকে সমর্থন দিয়ে নিজেদের আরও গভীর সংকটে ফেলবে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ছে। ডেমোক্র্যাটরা শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের এমন নীতির বিরোধিতা করে আসছে।

এর আগে সিনেট ও প্রতিনিধি পরিষদে একাধিকবার প্রস্তাব উত্থাপন করা হলেও ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করা কিংবা নতুন পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপের প্রচেষ্টা সফল হয়নি।

বিশ্লেষকদের মতে, নতুন এই ভোটাভুটি শুধু ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিকেই নয়, বরং যুক্তরাষ্ট্রের নির্বাহী ও আইন প্রণয়ন ক্ষমতার ভারসাম্য নিয়েও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ট্রাম্পের ওপর চাপ বাড়াতে নতুন উদ্যোগ ডেমোক্র্যাটদের, সিনেটে ফের ভোটের প্রস্তুতি

প্রকাশিত: ১২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬