বাংলাদেশ ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির Logo উত্তরা ব্যাংকের ব্রোকারেজ হাউজে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত Logo তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি Logo বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণকে সুন্দরবনে অবমুক্ত Logo বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা Logo বেরোবিতে খেলা চলাকালে নারী খেলোয়াড়কে ইভটিজিংয়ের অভিযোগ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা Logo দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলার দাবি, ইসরায়েলের ৪ ট্যাঙ্ক ধ্বংস Logo হরমুজ অবরোধ অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড: যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল ইরান Logo ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে মনোনয়নে কাদের অগ্রাধিকার—ইঙ্গিত দিলেন রিজভী

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ১২:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা আছে এবং সমাজে যাদের সুনাম রয়েছে—দল তাদেরই মনোনয়ন দেবে বলে তিনি বিশ্বাস করেন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা প্রক্রিয়ায় ব্যাপক সাড়া মিলেছে। গত শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ফরম বিতরণ ও জমা কার্যক্রম চলছে, যা আগামী রোববার পর্যন্ত চলবে।

রিজভী আহমেদ বলেন, আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে পাঠানো হবে। কীভাবে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে তা শিগগিরই জানানো হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এখন গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সব জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে মনোনয়ন কার্যক্রমকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নারী নেত্রী ও মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে পুরো এলাকায় রাজনৈতিক সরবতা বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির

সংরক্ষিত নারী আসনে মনোনয়নে কাদের অগ্রাধিকার—ইঙ্গিত দিলেন রিজভী

প্রকাশিত: ১২:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬