বাংলাদেশ ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ ও মধ্য এশিয়া, আফগানিস্তানে নিহত ৮

সংগৃহীত ছবি

শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চল। স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

আফগানিস্তানের মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের বিভিন্ন শহরে ভূমিকম্পের ঝাকুনি অনুভূত হয়।

পাকিস্তানের ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে কম্পনের প্রভাব সবচেয়ে বেশি ছিল। অনেক মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মিরেও কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ ও মধ্য এশিয়া, আফগানিস্তানে নিহত ৮

প্রকাশিত: ০৩:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬