বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৫:৩৪

মুম্বাইয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত, পেলেন জামিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
মুম্বাইয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত, পেলেন জামিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে আলোচনায় এসেছিলেন বাঙালি অভিনেত্রী রূপা দত্ত। এবার মুম্বাইয়ে প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকার মালামাল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন তিনি।

মুম্বাইয়ের কোলাবা পুলিশ গত ৬ আগস্ট রূপা দত্তকে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

জানা গেছে, গত ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামের এক নারী কোলাবা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, বাবুলনাথ মন্দির থেকে কোলাবার জনাকীর্ণ এলাকায় যাওয়ার সময় তাঁর পার্সটি চুরি হয়ে যায়। অভিযোগকারীর ভাষ্যমতে, খোয়া যাওয়া পার্সে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের হিরে বসানো সোনার ব্রেসলেট, ১০ হাজার টাকা নগদ, ১৫ হাজার টাকা মূল্যের অ্যাপল এয়ারপডস এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ছিল।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে কোলাবা পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দাবি করে, ওই নারীকে রূপা দত্ত অনুসরণ করছিলেন। ফুটেজের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, অভিনেত্রীর কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকলেও আদালত রূপা দত্তের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মুম্বাইয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত, পেলেন জামিন

বিস্তারিত কমেন্টে