বাংলাদেশ ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

ইবোলা সংক্রমণের ঝুঁকি এড়াতে তিন আফ্রিকান দেশের নাগরিকদের জন্য সৌদি আরব সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত যাত্রীদের জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত তিন দেশের নাগরিকরা অন্য কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন যাত্রীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থাও কঠোর করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবে জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে জনস্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ

শনিবার, ২৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬