বাংলাদেশ ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পবিত্র আশুরা-২০২৬ উপলক্ষে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র আশুরা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ‘নিরাপত্তা সমন্বয় সভা’ আয়োজন করেছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় সিএমপি সদর দপ্তরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে তাজিয়া মিছিলের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পবিত্র আশুরা-২০২৬ উপলক্ষে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬