বাংলাদেশ ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান খালেদ হোসেন পরাগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক এবং ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগ।

রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এ দলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পাবনার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়া ও পরবর্তীতে চীন সফরে অংশ নেবেন। আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।

প্রধানমন্ত্রীর এ দুই দেশ সফরের আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও সফরে অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরী।

এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গণি এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সোমবার, ২২ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান খালেদ হোসেন পরাগ

প্রকাশিত: ১২:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬