বাংলাদেশ ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা।

সমিতির নতুন নেতৃত্বে দায়িত্ব পেয়ে কামাল পাশা জানান, আইনজীবী সহকারীদের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

নির্বাচনে অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের ভোটে অমল দত্ত কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে সুধীর কান্তি মজুমদার, সহ-সভাপতি হিসেবে মো. কামাল পাশা ও মো. রহমত আলী, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দে, সহ-সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (রনি), সাংস্কৃতিক সম্পাদক মো. নুর আলম এবং সদস্য হিসেবে মো. ইউসুফ হোসেন, মো. রাজীব ও মো. জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার দে। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন রনজিৎ দাশ মানিক ও জ্যোতি কুমার তঞ্চঙ্গ্যা।

নবনির্বাচিত সহ-সভাপতি কামাল পাশা আরও বলেন, সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

নতুন কমিটি গঠনের পর সাধারণ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

বুধবার, ১৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

প্রকাশিত: ০২:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬