মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২১:১৯
শিরোনাম
মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ১:৫৫
শেয়ার: mail
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নিম্ন আদালতের প্রদত্ত রায়ে সরকার আপাতত সন্তুষ্ট।

রোববার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসার মর্মান্তিক ঘটনায় জাতি গভীরভাবে শোকাহত। আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারব না, তার পরিবারকেও সেই শূন্যতা পূরণ করে দিতে পারব না। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৯ মে ঘটনার পর দ্রুত তদন্ত সম্পন্ন করে ২৪ মে চার্জশিট দাখিল করা হয়। সরকারি ছুটি ও প্রশাসনিক জটিলতা থাকা সত্ত্বেও বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রধান বিচারপতির সম্মতিতে শিশু ট্রাইব্যুনালকে ছুটির আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়।

মন্ত্রী বলেন, মাত্র কয়েক কার্যদিবসের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করা একটি বিরল ঘটনা। অতীতে উপমহাদেশেও এমন দ্রুত বিচার নজিরবিহীন। ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট এবং উচ্চ আদালতেও এটি বহাল থাকবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, রায় ঘোষণার পর সাত দিনের মধ্যে মামলার নথি হাইকোর্ট বিভাগে পাঠানো হবে। এরপর পেপারবুক প্রস্তুত ও আপিল প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে বিষয়টি নিষ্পত্তি হবে।

এর আগে তিনি উল্লেখ করেন, তার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালেও মেজর সিনহা হত্যা মামলা এবং বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে ভূমিকা রাখার অভিজ্ঞতা রয়েছে।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে