মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১২:২৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নার্সিং পেশা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান কঙ্গনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:১৯
শেয়ার: mail
নার্সিং পেশা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান কঙ্গনার

নার্সের চরিত্রে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে অভিনয় করতে গিয়ে নার্সিং পেশার বাস্তবতা ও চ্যালেঞ্জ আরও কাছ থেকে দেখেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

তিনি বলেন, এই পেশার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো এখন সময়ের দাবি। বিশেষ করে নার্সদের পোশাক ও কাজের পরিবেশ নিয়ে বিদ্যমান সীমাবদ্ধতা নিয়েও মন্তব্য করেন তিনি।

কঙ্গনার মতে, চিকিৎসকদের তুলনায় নার্সদের পোশাকের স্বাধীনতা অনেক কম। নির্দিষ্ট ইউনিফর্ম পরেই তাদের দায়িত্ব পালন করতে হয়, যা অনেক সময় অস্বস্তিকর বলে মনে হয়েছে তার কাছে। তিনি বলেন, “ব্রিটিশ আমলের ড্রেস কোড এখনো চলমান রয়েছে, যা আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

অভিনেত্রীর দাবি, নার্সদের ইউনিফর্ম কাঠামো অনেকটাই কঠোর নিয়মে বাঁধা, যেখানে পিন, ক্যাপ ও নির্দিষ্ট সাজসজ্জার বাধ্যবাধকতা রয়েছে। তার মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই পোশাকে আরও স্থানীয় ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবর্তন আনা উচিত।

তবে শুধু পোশাক নয়, নার্সিং পেশাকে ঘিরে সমাজে প্রচলিত নেতিবাচক মনোভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কঙ্গনা। তিনি বলেন, অনেক সময় এই পেশাকে ভুলভাবে যৌনতার সঙ্গে যুক্ত করে দেখা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, হাসপাতাল মানেই শুধু চিকিৎসক নয়; বরং নার্সসহ অসংখ্য স্বাস্থ্যকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় পুরো চিকিৎসা ব্যবস্থা সচল থাকে। তাই তাদের কাজের প্রতি সম্মান ও মানসিকতার পরিবর্তন জরুরি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

নার্সিং পেশা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান কঙ্গনার

বিস্তারিত কমেন্টে