বাংলাদেশ ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
ইরানের দুই সংবাদমাধ্যমের খবর

খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দা সূত্র। রয়টার্স এবং চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, হামলার সময় খামেনির প্রাসাদে তিনি প্রাণ হারিয়েছেন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানাচ্ছে, খামেনি এখনও বেঁচে আছেন এবং যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। আলজাজিরা জানিয়েছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমের খবর এবং ইরানি সংবাদমাধ্যমের তথ্য একেবারেই বিপরীত।

নিউইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, শনিবার সকালে খামেনির প্রাসাদে হামলার পর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার পরিসর ও প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে শঙ্কা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে খামেনির অবস্থান ও জীবিত থাকার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্রঃ আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

ইরানের দুই সংবাদমাধ্যমের খবর

খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

প্রকাশিত: ১২:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬