শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৫:২১
শিরোনাম
মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২
শেয়ার: mail
বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দেশের উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা ও নারী উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর ও ছবি প্রকাশ করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিশ্চিত করেছেন পায়েল নিজেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল রঙের জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁকে।

বিয়ের আনুষ্ঠানিকতার ছবিগুলো শেয়ার করে পায়েল লিখেছেন, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে বিয়ের পর একসঙ্গে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন জীবনের শেষ পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকতে পারেন।

পরবর্তীতে নিজের পোস্টের মন্তব্য অংশে এই উপস্থাপিকা আরও জানান, বিয়ের আনুষ্ঠানিকতা বেশ কয়েক দিন আগেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে। নতুন জীবনের সুন্দর পথচলার জন্য তিনি সবার আন্তরিক দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন সফল ব্যবসায়ী; যুক্তরাজ্যে তাঁর একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা, করপোরেট অঙ্গন ও জাতীয় পর্যায়ের বৃহৎ ইভেন্টগুলোতে উপস্থাপক হিসেবে নিয়মিত মুখ ইসরাত পায়েল। ২০১৫ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে প্রথম শোবিজ অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকপ্রিয়তা লাভ করেন। এরপর দেশের প্রায় সবকটি শীর্ষ টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনায় সরব পদচারণা ছিল তাঁর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী

বিস্তারিত কমেন্টে