বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:০৯:৫৮
শিরোনাম
● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের ● প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের ● প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে আবহাওয়া অফিস জানায়, ভারতের ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বিস্তারিত কমেন্টে