শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪২:২০
শিরোনাম
মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রেসক্লাব যশোরের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ক্লাবের সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নতুন সদস্যপদ প্রদানের পর আয়োজিত এ নির্বাচনকে ঘিরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গঠিত সাবজেক্ট কমিটি প্রার্থীদের পেশাগত যোগ্যতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং ক্লাবের সার্বিক কার্যক্রমে অবদান পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে একটি প্যানেল চূড়ান্ত করেছে।

ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন; যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী; কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন; দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সাইফুর রহমান সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন—শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু ও এস এম সোহেল।

এক যৌথ বিবৃতিতে জেইউজে নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব যশোর সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার রক্ষা, কল্যাণ ও পারস্পরিক ঐক্যের এক অনন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে ভূমিকা রাখতে যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই। জেইউজে মনোনীত প্রার্থীরা সাংবাদিক সমাজের স্বার্থরক্ষা, পেশাগত মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সাংবাদিকবান্ধব করতে জেইউজে প্যানেলকে বিজয়ী করা প্রয়োজন। একই সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যেসব পদে জেইউজে মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন, তাঁদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান

বিস্তারিত কমেন্টে