শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১১:৫৭
শিরোনাম
সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪
শেয়ার: mail
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ইতালির ভেনিসে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ (Son of a Pitch Award 2026)-এ তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সুইটনেস অব এয়ার’ (হাওয়াই মিঠাই) সেরা পরিচালকের (Best Director Award) পুরস্কার জয় করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের ‘কাম্পারি লাউঞ্জ’-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়।

যুদ্ধের ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে এক নিষ্পাপ শিশুর মনস্তত্ত্ব এবং বুলেটের খোসার বিনিময়ে মিষ্টি স্মৃতি হিসেবে হাওয়াই মিঠাই কেনার এক গভীর মানবিক ও সংবেদনশীল গল্প সেলুলয়েডে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

আন্তর্জাতিক এই অর্জন প্রসঙ্গে উচ্ছ্বসিত পরিচালক রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং পুরস্কার অর্জন করা আমার জীবনের সেরা অনুভূতিগুলোর একটি। চলচ্চিত্রটির প্রদর্শনী ও পুরস্কার ঘোষণার পর বিশ্ববিখ্যাত প্রযোজক ও পরিবেশকরা যেভাবে ‘হাওয়াই মিঠাই’ প্রজেক্টের প্রশংসা করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই স্বীকৃতি আমার সিনেমা নির্মাণের স্বপ্ন ও আত্মবিশ্বাসকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। পুরো দলের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অর্জন। উৎসব পরিচালক এমানুয়েলা জেনোভেসের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা।

চলচ্চিত্রটির অন্যতম প্রধান অভিনেতা মিজানুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন, এই ঐতিহাসিক ক্ষণে ভেনিসে উপস্থিত থাকা একজন অভিনেতার জন্য পরম আনন্দের। যখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বদের সামনে বাংলাদেশের নাম এবং আমাদের সিনেমার নাম উচ্চারিত হয়েছে, তখন বুকটা গর্বে ভরে উঠেছে। এই বৈশ্বিক স্বীকৃতি আমাদের পুরো দেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ ‘কা ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি। এবারের এই আন্তর্জাতিক সাফল্যের পর ইতালির শীর্ষস্থানীয় কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা তাঁর পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টে যৌথ প্রযোজনা (কো-প্রোডাকশন) ও বিশ্বজুড়ে বিতরণের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি

বিস্তারিত কমেন্টে