শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:৩৯
শিরোনাম
● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান

রান্না জানেন—এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২১
শেয়ার: mail
রান্না জানেন—এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের এক প্রশ্নের জবাবে নিজের জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, তা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

অমিতাভ বচ্চন জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন। জবাবে সাই পল্লবী জানান, তাঁর হবু সঙ্গীকে সবার আগে ভালো মানুষ হতে হবে। পাশাপাশি তাঁকে অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমীক্ষার মানসিকতা থাকতে হবে।

অর্থাৎ, নিজের কাজ নিয়মিত পর্যালোচনা করার অভ্যাস এবং জীবনের অবস্থান সম্পর্কে সঠিক উপলব্ধি থাকা জরুরি বলে মনে করেন অভিনেত্রী।

সাই পল্লবী বলেন, তাঁর জীবনসঙ্গী ভুল করতেই পারেন। তবে ভুল বুঝতে পারার পর তা সংশোধনের সৎসাহস থাকতে হবে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতাও থাকা চলবে না।

জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে কথা বলার একপর্যায়ে মজার একটি শর্তও যোগ করেন অভিনেত্রী। হেসে তিনি বলেন, তাঁর জীবনসঙ্গী যদি ভালো রান্না করতে জানেন, তবে সেটি হবে বাড়তি যোগ্যতা।

অভিনেত্রীর কথায়, রান্নায় পারদর্শিতা তাঁর কাছে বেশ আকর্ষণীয় একটি গুণ। ফলে জীবনসঙ্গী নির্বাচনে ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্না জানাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন সাই পল্লবী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রান্না জানেন—এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

বিস্তারিত কমেন্টে