শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৭:৩০
শিরোনাম
● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি

ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন নতুন প্রশাসন ভবনের নিচতলায় স্থায়ী মসজিদ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে মসজিদটি উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান।

মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এর আগে প্রশাসন ভবনে নামাজের জন্য কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। অস্থায়ীভাবে নির্মিত একটি টিনশেড কক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করতেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এত দিন স্থায়ী মসজিদ না থাকায় নামাজ আদায়ে সবার অনেক অসুবিধা হয়েছে। এখন থেকে নামাজ আদায় ও দায়িত্ব পালনে সবাই আরও বেশি চেষ্টা করবেন বলে আশা করছি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন

বিস্তারিত কমেন্টে