শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:০৪
শিরোনাম
● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● চু্য়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধর মৃত্যু ● ৫২ বছরে এইচএসসি পাস, নীলফামারীর শেফালীর অনন্য সাফল্য ● বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● চু্য়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধর মৃত্যু ● ৫২ বছরে এইচএসসি পাস, নীলফামারীর শেফালীর অনন্য সাফল্য ● বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

মো. হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মো. হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:২০
শেয়ার: mail
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

বাগেরহাটের মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় মোংলা থানাধীন জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ওই ক্যাম্পেইনে ১৩৩ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

বিস্তারিত কমেন্টে