প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এই ফলাফলে ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন সরকারি কলেজে (ইআইআইএন: ১০১৪৩৯) বিপর্যয়কর চিত্র উঠে এসেছে। কলেজটিতে এ বছর সার্বিক পাসের হার অত্যন্ত হতাশাজনক, মাত্র ৩৪.৫৪ শতাংশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলেজটির তিনটি বিভাগের পরীক্ষার্থী ও পাসের চিত্র তুলে ধরা হলো।
বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৩১৪ জন। এর মধ্যে পাস করেছেন ১৫৬ জন এবং ফেল করেছেন ১৫৮ জন। এই বিভাগে পাসের হার ৪৯.৬৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন।
মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৭১ জন। এর মধ্যে পাস করেছেন ১৬৫ জন এবং ফেল করেছেন ৪০৬ জন। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম, মাত্র ২৮.৮৯ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৭৮ জন। এর মধ্যে পাস করেছেন মাত্র ১২ জন এবং ফেল করেছেন ৬৬ জন। এই বিভাগে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৫.৩৮ শতাংশ।
কলেজটিতে সব বিভাগ মিলিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২ জন এবং অন্যান্য বিভাগে ৩ জন। পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও এত বেশি সংখ্যায় অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। শিক্ষাবিদেরা মনে করছেন, এমন ফলাফলের কারণ খতিয়ে দেখে শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
kalprakash.com/IM