শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:০৫
শিরোনাম
● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● চু্য়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধর মৃত্যু ● ৫২ বছরে এইচএসসি পাস, নীলফামারীর শেফালীর অনন্য সাফল্য ● বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● চু্য়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধর মৃত্যু ● ৫২ বছরে এইচএসসি পাস, নীলফামারীর শেফালীর অনন্য সাফল্য ● বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

কুড়িগ্রামে ২০০ শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি
সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৭
শেয়ার: mail
কুড়িগ্রামে ২০০ শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

 

কুড়িগ্রামে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংস্থাটির কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় চরাঞ্চলের ২০০ শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। সংস্থাটির আওতাধীন চরাঞ্চলের মোট ১ হাজার ৪৯১ জন শিশুকে নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে শিশুদের পুষ্টি ও সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা এবং খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রহিম, ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর, গুড নেইবারস বাংলাদেশের সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা নিশিতা আক্তার এবং কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। পুষ্টিকর খাবারের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রামে ২০০ শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

বিস্তারিত কমেন্টে