শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৪:৩২
শিরোনাম
চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডেঙ্গুর সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সমন্বিত কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৯০ দিন জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ কার্যক্রমে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার সম্ভাব্য সব প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির নানামুখী উদ্যোগ নেওয়া হবে।

কর্মসূচির আওতায় ব্যক্তিগত বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়, নির্মাণাধীন ভবন এবং আশপাশের পরিত্যক্ত স্থানে জমে থাকা স্বচ্ছ পানি অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ফুলের টব, প্লাস্টিকের ড্রাম, ডাবের খোসা, টায়ার ও ফেলে দেওয়া নির্মাণসামগ্রীতে যাতে বৃষ্টির পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সতর্ক করার পাশাপাশি নিয়মিত তদারকি করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, কেবল প্রশাসনিক উদ্যোগ বা মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস দল ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভার মতো প্রচার কার্যক্রম চালানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তিন মাসের এই বিশেষ কর্মসূচি নিয়মিত তদারকি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাস্তবায়িত হলে বাগেরহাটে ডেঙ্গুর বিস্তার ও সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বিস্তারিত কমেন্টে