সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৭:৪৭
শিরোনাম
● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ পর্যালোচনা করা হয়। পরে ২৫ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদনের প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(৭) ধারা অনুযায়ী, ৬(২) উপধারা মোতাবেক বিভিন্ন বিভাগের ১৮ জন শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন, ফাইন আর্টস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ জন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ জন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২ জন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থী।

অধ্যাদেশের ৫(১) ধারার ৬(১) উপধারা মোতাবেক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ শিক্ষার্থীর মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ডিএস-৫২০৫ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (পুনর্ভর্তি) ১ শিক্ষার্থী এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থীর বিএসএস চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পিএ-৪১০৪ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিএসএস দ্বিতীয় সেমিস্টারের ৫২০৭ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ ছাড়া অধ্যাদেশের ৫(১১) ধারা অনুযায়ী ৬(৩) ধারা মোতাবেক বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন পরীক্ষার্থীর তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

বিস্তারিত কমেন্টে