সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৯:৪৩
শিরোনাম
● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা

নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৪৮
শেয়ার: mail
নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রোপণ করা ধান নষ্ট করে জোরপূর্বক খেসারি বপন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর দহপাড়া গ্রামের মো. ছাইফুল ইসলাম বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত সবের প্রামাণিকের ছেলে জামাল উদ্দিন (৫২) ও কামাল উদ্দিন (৪৯)।

অভিযোগে ছাইফুল ইসলাম জানান, গত ২ নভেম্বর সকালে কালিকাপুর মৌজায় তাঁর ভোগদখলীয় জমিতে রোপণ করা ধানের মধ্যে অভিযুক্তরা জোরপূর্বক খেসারি বপন করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাধা দিলে তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। আদালতে চলমান আরেকটি মামলায় সাক্ষ্য দিলে সাক্ষীদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ৪০ বছর ধরে জমিটি ছাইফুল ভোগদখল করে আসছেন। ওই জমির ওয়ারিশ তাঁরা। তাঁদের জমি বুঝিয়ে না দেওয়ায় বড় ভাই জামাল ধানের জমিতে খেসারি বপন করেছেন। ছাইফুলের করা মামলাটিও মিথ্যা বলে দাবি করেন তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

বিস্তারিত কমেন্টে