সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৯:২০
শিরোনাম
● এইচএসসির ফলে ৯ বোর্ডের মধ্যে অষ্টম যশোর, ইংরেজি-আইসিটিতে ফেল বেশি ● চাটমোহরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● এইচএসসির ফলে ৯ বোর্ডের মধ্যে অষ্টম যশোর, ইংরেজি-আইসিটিতে ফেল বেশি ● চাটমোহরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ

চাটমোহরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ, জরিমানা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
চাটমোহরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ, জরিমানা

পাবনার চাটমোহরে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হয়। এতে মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ, জরিমানা

বিস্তারিত কমেন্টে