শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৪:৩২
শিরোনাম
চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার তিনটি পৃথক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটিগুলো হলো—‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার সুরক্ষায় অতীতে কোনো সরকার এমন সুদূরপ্রসারী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেনি। এই তিন স্তরের শক্তিশালী প্রশাসনিক ও নীতিগত কমিটি কার্যকরভাবে কাজ করে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হবে বলে তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সমান সাংবিধানিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার যে দিগন্ত উন্মোচিত হয়েছে, তা পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা

বিস্তারিত কমেন্টে