শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪০:১৮
শিরোনাম
বাসের চাপ বাড়লেও বাড়েনি টার্মিনাল: বাগেরহাটে ঝুঁকি নিয়ে সড়কে যাত্রী ওঠানামা ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অনেক কলেজ নবম পে স্কেলের গেজেট নিয়ে ধোঁয়াশা সৌদির মূল তেল পাইপলাইনে ড্রোন হামলা মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের চাপ বাড়লেও বাড়েনি টার্মিনাল: বাগেরহাটে ঝুঁকি নিয়ে সড়কে যাত্রী ওঠানামা ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অনেক কলেজ নবম পে স্কেলের গেজেট নিয়ে ধোঁয়াশা সৌদির মূল তেল পাইপলাইনে ড্রোন হামলা মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯
শেয়ার: mail
মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ওটিটির গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ভারতের তুমুল জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’। গত ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মির্জাপুর: দ্য মুভি’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠী, গুড্ডু ও বাবলু পণ্ডিতদের সংঘাত দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। তবে এই বাণিজ্যিক সাফল্যের মাঝেই এবার আইনি ও সামাজিক বিতর্কে জড়িয়ে পড়েছে ছবিটি।

সিনেমাটিতে ব্যবহৃত ‘শূরবীর’ গানটি নিয়ে তীব্র আপত্তি তুলেছেন ভারতের রাজস্থানের বিজেপি নেতা ও সাবেক বিরোধীদলীয় নেতা রাজেন্দ্র রাঠোর। তাঁর অভিযোগ, ঐতিহাসিক যোদ্ধা মহারানা প্রতাপকে উৎসর্গ করে তৈরি করা দেশাত্মবোধক ধাঁচের এই গানটি অপরাধ ও চরম সহিংসতার দৃশ্যে ব্যবহার করে এই বীরের অবমাননা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমায় ‘শূরবীর’ গানটির দৃশ্যায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজেন্দ্র রাঠোর বলেন, মহারানা প্রতাপ কেবল মেওয়ার বা রাজস্থানের আঞ্চলিক কোনো চরিত্র নন; বরং সমগ্র ভারতীয় ইতিহাসে তিনি সাহস, আত্মত্যাগ ও বীরত্বের প্রতীক। ফলে তাঁকে উৎসর্গ করা কোনো সংগীত অপরাধ, রক্তপাত বা গ্যাংস্টার সংস্কৃতির দৃশ্যে ব্যবহার করা অনুচিত।

রাঠোরের দাবি, সিনেমাটিতে গানটি ভুল প্রেক্ষাপটে উপস্থাপনের কারণে মহারানা প্রতাপের মর্যাদা ও ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে এবং এর ফলে রাজপুত সম্প্রদায়ের বড় একটি অংশের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত লেগেছে।

সেন্সর বোর্ডকে দেওয়া চিঠিতে ‘শূরবীর’ গানের মূল শিল্পী রেপিয়া বালামের বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন এই নেতা। সেখানে অভিযোগ করা হয়, গানটি মহারানা প্রতাপকে সম্মান জানাতে তৈরি হলেও সিনেমায় তা ব্যবহারের ক্ষেত্রে শিল্পীর কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়নি।

ঐতিহাসিক গুরুত্ব ক্ষুণ্ণ করার অভিযোগে ‘মির্জাপুর: দ্য মুভি’ থেকে অনতিবিলম্বে বিতর্কিত ‘শূরবীর’ গানটি বাদ দেওয়ার জন্য নির্মাতাদের নির্দেশ দিতে সিবিএফসির প্রতি দাবি জানিয়েছেন রাজেন্দ্র রাঠোর। এখন অভিযোগের প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’

বিস্তারিত কমেন্টে