শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩২:৪১
শিরোনাম
আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে বহুতল ভবনে পুলিশের অভিযান: অনলাইন স্ক্যামিংয়ে জড়িত ৬৩ বিদেশি নাগরিক আটক বাসের চাপ বাড়লেও বাড়েনি টার্মিনাল: বাগেরহাটে ঝুঁকি নিয়ে সড়কে যাত্রী ওঠানামা আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে বহুতল ভবনে পুলিশের অভিযান: অনলাইন স্ক্যামিংয়ে জড়িত ৬৩ বিদেশি নাগরিক আটক বাসের চাপ বাড়লেও বাড়েনি টার্মিনাল: বাগেরহাটে ঝুঁকি নিয়ে সড়কে যাত্রী ওঠানামা

ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১
শেয়ার: mail
ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ ও তাইজ প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ সামরিক ব্রিফিংয়ে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভি।

টেলিভিশন বক্তব্যে ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও মিত্র পপুলার কমিটির যোদ্ধারা হুদাইদাহ ও তাইজের বিস্তীর্ণ অঞ্চলে সমন্বিত অভিযান পরিচালনা করে সৌদি-সমর্থিত বাহিনীর সাতটি ডিভিশনকে পরাজিত করেছে। এসব ডিভিশনের অধীনে মোট ৩৮টি ব্রিগেড অন্তর্ভুক্ত ছিল। তীব্র লড়াইয়ে শত শত সেনা নিহত ও আহত হয়েছে এবং বিপুলসংখ্যক সেনাকে বন্দি করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট অঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন বন্দীশালায় অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা বিপুলসংখ্যক বন্দিকে মুক্ত করেছে হুতি যোদ্ধারা। এ ছাড়া অভিযানের সময় হুতির আকাশ প্রতিরক্ষা ইউনিট মোট ৩২টি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী সৌদি বাহিনীর নয়টি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সামরিক অগ্রগতির তথ্য তুলে ধরে হুতি মুখপাত্র জানান, সৌদি আরবের মালিকানাধীন ও সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যান্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য লোহিত সাগর দিয়ে যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। তবে সৌদি আরবের পণ্যবাহী সব ধরনের নৌযানের ওপর তাদের ঘোষিত কঠোর নৌ অবরোধ কার্যকর থাকবে।

তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বহাল থাকবে। এই শর্ত উপেক্ষা করে আগ্রাসন অব্যাহত রাখলে সৌদি আরবের অভ্যন্তরীণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জুলাই ইয়েমেনের ওপর অন্যায্য অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতি নিয়ন্ত্রিত সানা সরকার। এরপর থেকেই লোহিত সাগরে সৌদি আরব সংশ্লিষ্ট বিভিন্ন জলযান লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে যৌথ অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী সংঘাত চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের

বিস্তারিত কমেন্টে