বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:২১
শিরোনাম
● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি ● জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় নিষ্পত্তি ● পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ● স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে কসবায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ● প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি ● জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় নিষ্পত্তি ● পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ● স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে কসবায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ● প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর ও দিল্লি, ঢাকার অবস্থান ১৩তম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর ও দিল্লি, ঢাকার অবস্থান ১৩তম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সর্বশীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর, দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। অন্যদিকে ১২৩ একিউআই স্কোর নিয়ে তালিকার ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান বর্তমানে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৯৭। ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি এবং ২০২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো।

তালিকায় ১৭৫ একিউআই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৭৪।

এ ছাড়া কঙ্গোর কিনশাসা ১৬৩ স্কোর নিয়ে ষষ্ঠ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬২ স্কোর নিয়ে সপ্তম এবং মঙ্গোলিয়ার উলানবাটার ১৫৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। নবম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৪ এবং দশম স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৫৩।

তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ (১৫১), ভারতের মুম্বাই (১৩৭), ঢাকা (১২৩), সিঙ্গাপুর (১২২) এবং নেপালের কাঠমান্ডু (১২০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর বিপজ্জনক বায়ুমানের নির্দেশক।

সে হিসাবে ঢাকার বর্তমান ১২৩ একিউআই স্কোরের অর্থ, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর ও দিল্লি, ঢাকার অবস্থান ১৩তম

বিস্তারিত কমেন্টে